September 1, 2026, 11:27 am

সবাই সচেতন হলে মডেল দেশ গড়ে তোলা সম্ভব: সেলিম উদ্দিন

Reporter Name
  • আপডেট Monday, August 31, 2026
  • 16 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ঢাকা উত্তর সিটি করপোরেশনকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাত দিনের পরিচ্ছন্নতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির শেষ দিনে সকাল ৮টায় উত্তরা-দক্ষিণখান পূর্ব থানার ৪৮ নম্বর ওয়ার্ডের বিদুরপাড়া জামে মসজিদসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বলেন, ‘দক্ষিণখানের বিদুরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ময়লার একটি বিশাল স্তূপ ছিল। আমাদের ভাইয়েরা সেই ময়লার স্তূপ পরিষ্কার করে জায়গাটিকে সুন্দর করেছেন এবং ফুটপাতটি চলাচলের উপযোগী করে তুলেছেন।’
সেলিম উদ্দিন বলেন, ‘আমাদের প্রশাসন অনেকটা নামে মাত্র প্রশাসনে পরিণত হয়েছে। প্রশাসনের জনবল আছে, প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জামও আছে; কিন্তু বাস্তবে সেই অনুযায়ী কাজ হচ্ছে না। অথচ আমরা চাইলে সবাই মিলে আমাদের শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে গড়ে তুলতে পারি।’
তিনি বলেন, ‘আমাদের শহর আমরাই গড়ব—“ঢাকা উত্তর বদলে দেব”—এই স্লোগানকে ধারণ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল সিটিতে পরিণত করা হবে, ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘বর্জ্যকে আমরা শুধু ময়লা হিসেবে দেখছি। অথচ বর্জ্য থেকে রিসাইক্লিংয়ের মাধ্যমে অনেক প্রয়োজনীয় জিনিস তৈরি করা সম্ভব। কিন্তু আমাদের প্রশাসন এখনো এই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাচ্ছে না।’
সেলিম উদ্দিন বলেন, ‘আমরা শিগগিরই বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে কলম তৈরি করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করব। এর মাধ্যমে একদিকে যেমন বর্জ্য ব্যবস্থাপনার নতুন দৃষ্টান্ত তৈরি হবে, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যেও পরিবেশ সচেতনতা তৈরি হবে।’
এই মেয়র প্রার্থী বলেন, ‘আমাদের দেশে চাকরি নেই, তাই তরুণদের বিদেশে যেতে হবে—এমন বাংলাদেশ আমরা চাই না। আমরা ঢাকার মধ্যেই কর্মসংস্থানের সুযোগ তৈরির ব্যবস্থা করতে চাই।’
তিনি বলেন, ‘আমরা ঢাকাবাসীকে বলতে চাই—আমাদের দায়িত্ব দিয়ে দেখুন, আমরা আপনাদের জন্য কী করতে পারি। আমরা এই নগরীকে বদলাতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে, ঐক্যবদ্ধভাবে ঢাকা উত্তর সিটিকে একটি আধুনিক ও মডেল সিটিতে গড়ে তুলতে চাই।’
‘রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে চুরি, অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা গেলে গ্যাস, বিদ্যুৎসহ নানা সংকটেরও সমাধান করা সম্ভব হবে। জনগণের সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের শহর আমরাই গড়ব, ঢাকা উত্তর বদলে দেব—এই প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাব, ইনশাআল্লাহ।
কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব ও পশ্চিম জোন পরিচালক ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. জামাল উদ্দিন, ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ডা. হাবিবুর রহমান, দক্ষিণখান পূর্ব থানা আমির মো. আবু সাঈদ, দক্ষিণখান পূর্ব থানার সেক্রেটারি ডা. জাকিরুল ইসলাম এবং দক্ষিণখান পূর্ব থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. রহমাতুল্লাহ। ঢাকা উত্তর সিটি করপোরেশনকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাত দিনের পরিচ্ছন্নতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির শেষ দিনে সকাল ৮টায় উত্তরা-দক্ষিণখান পূর্ব থানার ৪৮ নম্বর ওয়ার্ডের বিদুরপাড়া জামে মসজিদসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বলেন, ‘দক্ষিণখানের বিদুরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ময়লার একটি বিশাল স্তূপ ছিল। আমাদের ভাইয়েরা সেই ময়লার স্তূপ পরিষ্কার করে জায়গাটিকে সুন্দর করেছেন এবং ফুটপাতটি চলাচলের উপযোগী করে তুলেছেন।’
সেলিম উদ্দিন বলেন, ‘আমাদের প্রশাসন অনেকটা নামে মাত্র প্রশাসনে পরিণত হয়েছে। প্রশাসনের জনবল আছে, প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জামও আছে; কিন্তু বাস্তবে সেই অনুযায়ী কাজ হচ্ছে না। অথচ আমরা চাইলে সবাই মিলে আমাদের শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে গড়ে তুলতে পারি।’
তিনি বলেন, ‘আমরা সিটি করপোরেশনকে কাল ও পরশু সময় দিচ্ছি। তারা যেন এদিকে থাকা ময়লার স্তূপগুলো দ্রুত সরিয়ে নেয়। এখানে একটি মসজিদ রয়েছে। মসজিদের পবিত্রতা ও মুসল্লিদের চলাচলের বিষয়টি বিবেচনা করে ময়লাগুলো অপসারণ করা অত্যন্ত জরুরি।’
কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব ও পশ্চিম জোন পরিচালক ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. জামাল উদ্দিন, ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ডা. হাবিবুর রহমান, দক্ষিণখান পূর্ব থানা আমির মো. আবু সাঈদ, দক্ষিণখান পূর্ব থানার সেক্রেটারি ডা. জাকিরুল ইসলাম এবং দক্ষিণখান পূর্ব থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. রহমাতুল্লাহ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর