July 21, 2026, 4:37 am

সীতাকুণ্ডে ইস্পাত কারখানায় লিফট ছিঁড়ে ২ জন নিহত

Reporter Name
  • আপডেট Sunday, April 13, 2025
  • 108 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের সীতাকুণ্ডে রড প্রস্তুতকারক ইস্পাত কারখানায় লিফট ছিঁড়ে নিচে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টায় উপজেলার কুমিরায় অবস্থিত জিপিএস ইস্পাত কারখানায় দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাতকান্দি ইউনিয়নের খেজুরতলা গ্রামের শামছুল হকের ছেলে রিফাত এবং সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মগপুকুর এলাকার রোকনুজ্জামানের ছেলে মোস্তফা।
সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান জানান, জিপিএইচ ইস্পাত কারখানায় দুর্ঘটনায় কবলিত দুই শ্রমিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদের মধ্যে একজন ঘটনাস্থলে অপরজন দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।
জিপিএইচ কারখানার গণসংযোগ কর্মকর্তা অভীক ওসমান জানান, নিহত দুই শ্রমিক কন্টাকটারের অধীনে কাজ করতেন। কারখানার মালবাহী একটি লিফট ছিঁড়ে তাদের মৃত্যু হয়। নিহত ওই শ্রমিকের মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন জানাচ্ছি এবং তাদের পরিবারের জন্য যাবতীয় ব্যয়ভার আমরা বহন করব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর