July 28, 2026, 5:07 pm

শ্রীপুরে আগুনে ৬ দোকান পুড়ে ছাই ব্যবসায়ীদের স্বপ্ন শেষ

Reporter Name
  • আপডেট Saturday, May 31, 2025
  • 103 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা এলাকায় রিয়াজ সরকার সুপার মার্কেটে আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। শনিবার (৩১ মে) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, ওই মার্কেটের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের সবগুলো দোকানে ছড়িয়ে পড়ে। এতে ওইসব দোকানে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
এ অগ্নিকাণ্ডে ছয়টি দোকানের মালামাল ও নগদ টাকাসহ আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে সার্জিকেল দোকানের মালিককে জিজ্ঞেস করা হলে তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, বরমী থেকে মাওনা এসেছিলাম অনেক স্বপ্ন নিয়ে। আমার সব স্বপ্ন মূহুর্তেই শেষ হয়ে গেল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর