July 20, 2026, 12:09 am

গাজীপুর মহানগরীর পূবাইলে ৪ ডাকাত গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, February 4, 2024
  • 136 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০নং ওয়াড এ কুদাব এক বাড়িতে ডাকাতির ঘটনায় করা মামলায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল রবিবার দুপুরে পূবাইল থানার ওসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান।
গ্রেফতারকৃতরা হচ্ছে- ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার চরহাসাদিয়া গ্রামের মৃত- দুলালের ছেলে মোঃ ফারুক (৪২), ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার আকুয়া দক্ষিণপাড়া গ্রামের সাব্বির আলীর ছেলে সাগর আলী (৪১),শরীয়তপুর জেলার সখিপুর থানা জান শরীফ হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (৩০),শরীয়তপুর জেলা গোসাইরহাট থানার গরিবের চর কাজী কান্দি গ্রামের দাদন মিয়া সিকদারের ছেলে লোকমান (২৪)।
এ বিষয়ে ওসি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। এছাড়া ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য ডাকাত ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর