September 19, 2026, 4:08 pm

বাংলাদেশকে খেলার আমন্ত্রণ জানিয়ে মাঠে এলো না চীন

Reporter Name
  • আপডেট Saturday, September 19, 2026
  • 16 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশ-চীন কোয়ার্টার ফাইনাল বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। ম্যাচ পণ্ড হলেও বাংলাদেশের সঙ্গে প্রীতিম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করে চীন। বাংলাদেশও খেলতে রাজি হয়। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মাঠে এসে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলো জ্যোতি-নাহিদারা। বাংলাদেশ দল নির্ধারিত সময়ে মাঠে গেলেও চীনের মেয়েরা আসেনি।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ বলেন, ৯টার ম্যাচের জন্য আমরা সাড়ে ৭টায় মাঠে আসি। এসে শুনি কিউরেটর বলছে- ‘খেলা হবে না।’ কিছুক্ষণ পর জানতে পারি চীন আসবে না। চীন না আসায় আগামীকাল সেমিফাইনালের জন্য আমরা প্র্যাকটিস করছি।
চীনের আগ্রহেই বাংলাদেশ খেলতে রাজি হয়েছিল প্রীতি ম্যাচে। সেই চীনই মাঠে না আসায় বিস্মিত বাংলাদেশের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ, ওসিএ (অলিম্পিক কাউন্সিল অব এশিয়া) আমাদের অনুরোধ করেছিল তাদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে। বিসিবির সঙ্গে আমরা যোগাযোগ করে ম্যাচ খেলতে রাজি হই। সব কিছু সম্পন্ন করে এখন তারা আসেনি, এটি আমি ওসিএকে জানিয়েছি।
এর আগে এশিয়ান গেমস নারী ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও চীনের। কিন্তু কয়েক দিন বৃষ্টির কারণে মাঠে ভেজা থাকায় আর খেলা গড়ায়নি। তবে আইসিসি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে জ্যোতি-নাহিদারা সেমিফাইনালে উঠে যায়। এরপরও দুই দলের একটি ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর