June 29, 2026, 11:18 pm

এই অপশন চালু করলেই বন্ধ হবে ফেসবুক হ্যাকিং

Reporter Name
  • আপডেট Monday, June 29, 2026
  • 4 জন দেখেছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে ফেসবুক এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু প্রতিনিয়তই বাড়ছে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আতঙ্ক। স্ট্রং পাসওয়ার্ড বা টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখার পরও অনেক সময় চতুর হ্যাকারদের ফাঁদে পড়ে হারাতে হয় প্রিয় প্রোফাইলটি। তবে ব্যবহারকারীদের এই উদ্বেগ দূর করতে ফেসবুক এবার নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন প্রযুক্তির একটি ‘ম্যাজিক সিকিউরিটি অপশন’।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, মেটার এই নতুন ডিফেন্স মেকানিজমটি ব্যাকগ্রাউন্ডে এমনভাবে কাজ করে, যা হ্যাকারদের প্রচলিত সব কৌশলকে ব্যর্থ করে দেয়। অ্যাকাউন্ট ব্যবহারকারীদের নিরাপত্তা আরও জোরদার করতে ‘ভেরিফিকেশন সেলফি’ নামে একটি ফিচার আছে ফেসবুকে। এটি অ্যাকাউন্টের প্রকৃত মালিকানা নিশ্চিত করতে সহায়তা করে এবং সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করতেও ভূমিকা রাখে।
যেভাবে চালু করবে : ফেসবুক হেল্প সেন্টার থেকে জানা যায়, ফিচারটি চালু করতে প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে ওপরের ডান পাশে থাকা থ্রি-লাইন মেনুতে যেতে হবে। এরপরSettings & Privacy থেকে Settings নির্বাচন করে Accounts Center-এ প্রবেশ করুন। এরপর Password and Security অপশনে গিয়ে Verification Selfie নির্বাচন করুন এবং সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্ট বেছে নিন।
পরবর্তী ধাপে Next বাটনে চাপলে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কোডটি প্রবেশ করার পর আবার Next নির্বাচন করে Start Selfie অপশনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল ক্যামেরা ব্যবহারের অনুমতি দিলে স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুযায়ী মুখের সেলফি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। প্রয়োজনে মাথা নাড়ানো, ডানে-বামে তাকানো বা চোখের দৃষ্টি পরিবর্তনের মতো নির্দেশনা অনুসরণ করতে হতে পারে। ভেরিফিকেশন সফল হলে ফিচারটি সক্রিয় হয়ে যাবে।
তবে শুধু এই ফিচার চালু করলেই অ্যাকাউন্ট শতভাগ নিরাপদ থাকবে বা কখনোই হ্যাক হবে না এমন নিশ্চয়তা নেই। নিরাপত্তা আরও জোরদার করতে শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা, অপরিচিত লিংকে ক্লিক না করা, নিয়মিত লগইন কার্যক্রম পরীক্ষা করা এবং ই-মেইল ও ফোন নম্বর হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে হ্যাকাররাও আপডেট হচ্ছে। তাই শুধু একটি কঠিন পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট টিকিয়ে রাখার দিন শেষ। ফেসবুকের এই নতুন স্তরের নিরাপত্তা ব্যবস্থাটি সাধারণ ব্যবহারকারীদের প্রোফাইলকে একটি অদৃশ্য দেয়ালের মতো সুরক্ষিত রাখবে। ডিজিটাল দুনিয়ায় নিজের ব্যক্তিগত ছবি, তথ্য ও চ্যাটলিস্ট সুরক্ষিত রাখতে আজই আপনার ফেসবুকের এই ম্যাজিক সেটিংসটি চেক করুন এবং নিরাপদ থাকুন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর