October 9, 2026, 1:20 pm

২ পেসার ও ৩ স্পিনার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

Reporter Name
  • আপডেট Friday, October 9, 2026
  • 32 জন দেখেছে

ক্রীড়া ডেস্ক:: আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমবারের মতো নিরপেক্ষ ভেন্যু হিসেবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টেস্ট খেলছে টাইগাররা। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে খেলা।
দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে ধারাবাহিকতা না থাকলেও দলে জায়গা ধরে রেখেছেন ওপেনার সাদমান ইসলাম। স্কোয়াডে ফিরে একাদশেও জায়গা পেয়েছেন স্পিনার নাঈম হাসান। তাঁর সঙ্গে স্পিন বিভাগ সামলাবেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। পেস আক্রমণে রয়েছেন হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন।
আফগানিস্তান একাদশ: আবদুল মালিক, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), জিয়া-উর-রেহমান, শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কাইস আহমদ, মোহাম্মদ সেলিম সাফি ও ইসমাত আলম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর