April 3, 2026, 3:10 am

সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত

Reporter Name
  • আপডেট Sunday, March 29, 2026
  • 26 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। তাদের নাম ঘোষণা করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। রোববার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা করা হবে আজ। এ জন্য দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। আজ রাত ৯টায় এনসিপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে উপস্থিত থাকবেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সংগঠক (দক্ষিণান্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর