June 27, 2026, 5:21 pm

সিঁথির কণ্ঠে ‘বসন্তের কোকিল’, প্রথম দিনেই ৮১ হাজার ভিউ!

Reporter Name
  • আপডেট Saturday, June 27, 2026
  • 16 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: চলমান খেলার উন্মাদনার মাঝে দুর্দান্ত এক রোম্যান্টিক গান নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। যে গানে নতুন মাত্রা যোগ করেছে নায়িকা অলংকার চৌধুরীর পারফরমেন্স।
‘বসন্তের কোকিল’ শিরোনামের এই ড্যান্স নাম্বারটি অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশের পর থেকেই দর্শকদের পক্ষ থেকে ব্যাপক সাড়া মিলছে। প্রথম দিনেই গানটির ভিউ অতিক্রম করেছে ৮১ হাজারের বেশি। অল্প সময়েই গানটি উল্লেখযোগ্য ভিউ অর্জনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসিত হচ্ছে।
রণক রায়হানের কথায় ‘বসন্তের কোকিল’ গানটি সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন। যিনি ‘দুষ্টু কোকিল’, ‘প্রিয়তমা’ ও ‘মায়া মায়া লাগে’-এর মতো সুপারহিট গান উপহার দিয়েছেন সাম্প্রতিক সময়ে।
‘বসন্তের কোকিল’ প্রসঙ্গে সিঁথি সাহা বলেন, ‘এই গানটি গাইতে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছি। এর সুর, কথা ও সংগীতায়োজন খুবই প্রাণবন্ত। ভিডিওটা দেখলেও মন ভালো হয়ে যায়। এটি প্রকাশের পর দর্শকদের ভালোবাসা আমাকে সত্যিই অনুপ্রাণিত করছে। আশা করছি, গানটি দীর্ঘদিন শ্রোতাদের প্লেলিস্টে থাকবে।’
মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন অলংকার চৌধুরী ও শিফাত আমিন শুভ। ভিডিওটি পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন চন্দন রায় চৌধুরী। উৎসবের আমেজ আর ভালোবাসার গল্পে নির্মিত গানটি ইতোমধ্যেই দর্শকদের নজর কাড়ছে।
অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার হোসেন জানান, ইন্ডাস্ট্রিতে গান তৈরি ও প্রকাশের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। সেই ভাবনা থেকেই তারা নতুন নতুন গান ও ভিডিও প্রকাশের মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন। তারই অংশ হিসেবে প্রকাশ হলো ‘বসন্তের কোকিল’।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর