April 3, 2026, 3:09 am

মুন্সীগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন

Reporter Name
  • আপডেট Thursday, April 2, 2026
  • 23 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২০২৫-২৬ অর্থবছরে ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক-কৃষাণীর মধ্যে এই তিল ও পাট বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
এ সময় ১০০ জন কৃষক-কৃষাণীকে ১ কেজি করে তিল বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ৫ কেজি করে এমওপি সার দেওয়া হয়। অপর ১০০ জনকে ১ কেজি করে পাট বীজ, ৫ কেজি করে ডিএপি সার এবং ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ দৌলা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছাবেকুন্নাহার সাবরিনাসহ আরও অনেকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর