April 3, 2026, 3:12 am

বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

Reporter Name
  • আপডেট Thursday, April 2, 2026
  • 29 জন দেখেছে

ক্রীড়া প্রতিবেদক:: আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। স্কটল্যান্ড, বাংলাদেশ এবং নেদারল্যান্ডসকে নিয়ে অনুষ্ঠিতব্য এই সিরিজের কথা আগেই জানিয়েছিলেন বিসিবি পরিচালক এবং বিসিবির নারী উইংয়ের প্রধান রুবাবা দৌলা। এবার সিরিজের সূচিও প্রকাশ করা হয়েছে।
ত্রিদেশীয় সিরিজে ৩ দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের বিপক্ষে ২ বার করে খেলবে। কোনো ফাইনাল রাখা হয়নি। ২৮ মে শুরু হওয়া টুর্নামেন্ট চলবে ৪ জুন পর্যন্ত। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ মে, প্রতিপক্ষ স্কটল্যান্ড। টাইগ্রেসদের পরের ম্যাচ ৩১ মে, প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
২ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৪ জুন সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাঘিনীরা। সিরিজের সবগুলো ম্যাচ হবে এডিনবার্গের দ্যা গ্রাঞ্জ ক্লাব মাঠে। নেপালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব পার করে মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস। ইংল্যান্ড এবং ওয়েলসে বিশ্বকাপ শুরু হবে ১২ জুন। ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ জুলাই। বিশ্বকাপের এবারের আসরে অংশ নেবে ১২ দল।
ত্রিদেশীয় সিরিজের সূচি :
২৮ মে – স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ড
৩০ মে – স্কটল্যান্ড বনাম বাংলাদেশ
৩১ মে – বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস
২ জুন – স্কটল্যান্ড বনাম বাংলাদেশ
৩ জুন – স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস
৪ জুন – নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর