April 3, 2026, 3:09 am

বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল

Reporter Name
  • আপডেট Monday, March 30, 2026
  • 8 জন দেখেছে

ক্রীড়া ডেস্ক :: বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ভারতের সম্প্রচার প্রতিষ্ঠান জিওস্টার বাংলাদেশি অংশীদারের সঙ্গে চুক্তি বাতিল করেছে, ফলে আপাতত বাংলাদেশে আইপিএলের কোনো বৈধ সম্প্রচারকারী থাকছে না। রয়টার্সের সূত্রমতে জানা গেছে, নির্ধারিত সময় অনুযায়ী অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় বাংলাদেশি অংশীদারি প্রতিষ্ঠান টি-স্পোর্টসের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় জিওস্টার। এ নিয়ে টি-স্পোর্টসকে চিঠি দিয়েছে তারা।
গত জানুয়ারিতে বাংলাদেশ আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কলকাতা নাইট রাইডার্স ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সরকার এখন নিষেধাজ্ঞা পর্যালোচনা করছে। কিন্তু জিওস্টারের এই চুক্তি বাতিলের ফলে বাংলাদেশ অবস্থান পরিবর্তন করলেও কোনো কাজ হচ্ছে না।
১৭ ফেব্রুয়ারি তারিখের এক চিঠিতে জিওস্টার বাংলাদেশি সম্প্রচার মাধ্যম টি-স্পোর্টসকে জানায়, ‘চুক্তিটি অবিলম্বে কার্যকরভাবে বাতিল করা হলো।’ ২০২৩ থেকে ২০২৭ মৌসুম পর্যন্ত আইপিএলের সম্প্রচার স্বত্ব জিওস্টারের কাছ থেকে সাবলাইসেন্স নিয়েছিল টি-স্পোর্টস। চিঠিতে কোম্পানিটি জানায়, তাদের অংশীদার চুক্তি অনুযায়ী নির্ধারিত অর্থপ্রদানের সময়সীমা মেনে চলতে ‘ক্রমাগত ব্যর্থ’ হওয়ায় এ সিদ্ধান্ত। একই তারিখের আরেকটি চিঠিতে দেখা গেছে, অনুরূপ অর্থ প্রদানের ব্যর্থতার কারণে জিওস্টার বাংলাদেশে উইমেন্স প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের সম্প্রচার চুক্তিও বাতিল করেছে।
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ আইপিএলের মূল্য প্রায় ১৮.৫ বিলিয়ন ডলার, যা বাংলাদেশসহ উপমহাদেশজুড়ে ব্যাপক জনপ্রিয়। বাংলাদেশে ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই টুর্নামেন্টের জনপ্রিয়তা ব্যাপক। সর্বশেষ আসরটি ২৮ মার্চ শুরু হয়ে চলমান রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর