June 30, 2026, 12:46 am

ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডকে ঘিরে বিভ্রান্তি: কর্মকর্তাদের দাবি, অপপ্রচার চালানো হচ্ছে!

Reporter Name
  • আপডেট Monday, June 29, 2026
  • 47 জন দেখেছে

মোঃ আক্তার হোসেন ডালীঃ  টঙ্গী বিসিক শিল্পনগরীতে অবস্থিত ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নানা তথ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, মোটরসাইকেলযোগে কারখানায় আসা ব্যক্তিরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাননি। বরং ঘটনাটিকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত প্রচারণা চালানো হয়েছে বলে দাবি করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল এবং তার চাচা, টঙ্গীর ‘গডফাদার’ হিসেবে পরিচিত মতিউর রহমান মতির পোষ্যপুত্র হিসেবে পরিচিত আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী মো. সেলিমের নেতৃত্বে এখনও বিসিক শিল্পনগরীর প্রায় ১০টি কারখানায় প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। একই সঙ্গে জানা যায় বিএনপির নেতা সিরাজুল ইসলাম সাথী ও নুরুজ্জামানের পাহারায় এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর