July 23, 2026, 4:54 pm

পাকিস্তানকে ৩৬৮ রানের টার্গেট দিলো অস্ট্রেলিয়া

Reporter Name
  • আপডেট Friday, October 20, 2023
  • 133 জন দেখেছে

ক্রীড়া ডেস্ক :: চিন্নাস্বামীর উইকেটটা হয়তো ঠিকঠাক পরখ করতে পারেনি পাকিস্তান। পুরোপুরি ব্যাটিংবান্ধব উইকেটে সুযোগ থাকার পরও অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল না, তা তো অসিদের স্কোরবোর্ড দেখলেই বোঝা যায়। পাকিস্তানি বোলারদের রীতিমত তুলোধুনো করে রানের পাহাড় গড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আজ শুক্রবার  (২০ অক্টোবর) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৬৭ রান তোলে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ১৬৩ রান করেন ওপেনার ডেভিড ওয়ার্নার।

গত কয়েকটি ম্যাচে ব্যাট হাতে নিজেদের সেরাটা দিতে না পারলেও এই ম্যাচে শতভাগ উজাড় করে দিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। বিশেষ করে দুই ওপেনার মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার তো রীতিমত তাণ্ডব চালিয়েছেন।

আক্রমণাত্নক ব্যাটিংয়ে দুজনই তুলে নেন চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম সেঞ্চুরি। কোনোভাবেই এই দুজনকে থামাতে পারছিল না পাকিস্তানি বোলাররা। অবশেষে দলীয় ২৫৯ রানের মাথায় শাহীন শাহ আফ্রিদির বলে উসামা মিরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মার্শ। আউটের আগে ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে আসে ১০৮ বলে ১২১ রান। এক বল পরেই রানের খাতা না খুলতেই সাজঘরে ফিরতে হয় গ্লেন ম্যাক্সওয়েলের। এরপর স্টিভেন  স্মিথকে নিয়ে ফের বড় জুটি গড়ার চেষ্টা করে অস্ট্রেলিয়া। যদিও তাতে সফল হয়নি। দলীয় ২৮৪ রানে উসামা মিরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্মিথ। ৯ বলে সাত রান আসে এই ডানহাতির ব্যাট থেকে।

এরপর মার্কাস স্টোয়নিসকে নিয়ে জুটি গড়েন ওয়ার্নার। এই জুটিতে আসে ৪১ রান। দলীয় ৩২৫ রানে ফেরেন ওয়ার্নার নিজে। ১২৪ বলে খেলেন ১৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস, যা চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ব্যাটারের সর্বোচ্চ। এরপর লাবুশেন ও স্টোয়নিসদের দৃঢ়তায় ৩৬৭ রানে থামে অস্ট্রেলিয়া। পাকিস্তানের হয়ে পাঁচ উইকেট নেন আফ্রিদি।

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া : ৫০ ওভারে ৩৬৭/৯ (ওয়ার্নার ১৬৩, মার্শ ১২১, ম্যাক্সওয়েল ০, স্মিথ ৭, স্টোয়নিস ২১, ইঙ্গলিশ ১৩, লাবুশেন  ৮, কামিন্স ৬, স্টার্ক ২, হ্যাজেলউড ০, জাম্পা ; আফ্রিদি ১০-১-৫৪-৫, হাসান ৮-০-৫৭-০, ইফতিখার ৮-০-৩৭-০, রউফ ৮-০-৮৩-৩, মির ৯-০-৮২-১, নেওয়াজ ৭-০-৪৩-০)

 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর