April 3, 2026, 3:13 am

নারায়ণগঞ্জ ৫৩ রাউন্ড গুলিসহ রেজ্জাক বাহিনীর প্রধান ছেলেসহ গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Thursday, April 2, 2026
  • 7 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যা, অপহরণ ও মাদকসহ একাধিক মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাক (৫০) ও তার ছেলে মো. ওয়াসিমকে (২২) ৫৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এক প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী। গ্রেপ্তার রাজ্জাক এরশাদ ও পরী বেগমের ছেলে। এবং গ্রেপ্তার অপরজন হলেন রাজ্জাকের তার ছেলে মো. ওয়াসিম।
পুলিশ সুপার জানান, সকাল ৭টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার ইসদাইর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআই নন্দন চন্দ্র সরকার ও এসআই শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাজ্জাক ও তার ছেলে ওয়াসিমকে আটক করে। তাদের দখল থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, রাজ্জাকের বিরুদ্ধে ২টি হত্যা, ২টি অপহরণ, ২টি মাদক ও চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে। অন্যদিকে তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধে ১টি হত্যা, ২টি অপহরণ, ১টি অস্ত্র আইনে, ১টি ডাকাতির প্রস্তুতি ও ১টি চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে। তারা এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে মাদক কারবার পরিচালনা করত। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হবে। সন্ত্রাস ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ বদ্ধপরিকর রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর