April 3, 2026, 3:09 am

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা জুনে

Reporter Name
  • আপডেট Monday, March 30, 2026
  • 11 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা জুন মাসের প্রথমার্ধে শুরুর পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ডগুলো। একই সঙ্গে, দেশের সব শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আয়োজিত এক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় বোর্ড চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্ভাব্য সময়সূচি ও পরীক্ষা পদ্ধতি নিয়ে মতামত দেন।
‎জানতে চাইলে বৈঠকে উপস্থিত আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন, ‘জুন মাসে পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে সম্ভাব্য সূচি মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর বলা যাবে কবে থেকে এ পরীক্ষা শুরু হবে।’
একই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী। তিনি বলেন, ‘৭ জুন (রোববার) থেকে পরীক্ষা শুরু করা যায় কি না, তা নিয়ে সভায় আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র চালু রয়েছে। ফলে এবার মোট ১১টি শিক্ষা বোর্ডেই একযোগে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর