July 4, 2026, 11:15 pm

গাজীপুরে ভূয়া এনআইডি ও শিক্ষা বোর্ডের সনদপত্র তৈরীর অভিযোগে গ্রেপ্তার ১

Reporter Name
  • আপডেট Sunday, August 13, 2023
  • 137 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর বাসন থানার চান্দনা-চৌরাস্তা এলাকা হতে ভূয়া জাতীয় পরিচয়পত্র ও শিক্ষা বোর্ডের সনদপত্র তৈরীর অভিযোগে এক প্রতারক’কে গ্রেপ্তার করেছে র‍্যাব ১ সদস্যরা।

র‍্যাব ১ সহকারী পরিচালক পারভেজ রানা জানান, গ্রেপ্তার মোঃ সজিবুল আলম (৩০), গাজীপুর মহানগরের বাসন থানার চান্দনা-চৌরাস্তা এলাকায় নাসির সুপার মার্কেটস্থ “সাউদা অনলাইন জোন” নামক দোকান পরিচালনা করেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহে। তার পিতার নাম মোঃ মঞ্জু মোল্লা।

তিনি কম্পিউটার কম্পোজ, ডিজাইন, কালার প্রিন্ট, ছবি প্রিন্ট ইত্যাদি ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে প্রতারণাপূর্বক অবৈধভাবে ডিজিটাল মাধ্যম (কম্পিউটার) ব্যবহার করে জাল জাতীয় পরিচয় পত্র ও জাল শিক্ষা বোর্ডের সনদপত্র তৈরী করে অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির নিকট সরবরাহ করে আসছেন।

শনিবার রাতে র‍্যাব ১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে “সাউদা অনলাইন জোন” দোকানে অভিযান চালিয়ে সজিবুল আলমকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে ১ টি ভূয়া জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ১ টি ভূয়া এসএসসি পাশের সনদপত্র, ১ টি সিপিইউ, ১ টি হার্ড ডিক্স, ১ টি মনিটর, ১ টি স্ক্যানার, ১ টি ইউপিএস, ১ টি মাউস, ১ টি কিবোর্ড উদ্ধার করা হয়। ব্যবসার আড়ালে অবৈধভাবে জাল জাতীয় পরিচয় পত্র, জাল শিক্ষাবোর্ডের জাল সনদপত্র তৈরী করে অর্থের বিনিময়ে সরবরাহ করে প্রতারনা করার কথা স্বীকার করেছে সজিবুল। এ ব্যাপারে বাসন থানায় মামলা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর