June 30, 2026, 12:47 am

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেট Sunday, June 28, 2026
  • 9 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: দেশের ক্রীড়াবিদদের কল্যাণে চালু থাকা ক্রীড়া কার্ডের সংখ্যা বর্তমানের ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আজ রোববার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) একাডেমির মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ আনসার ও ভিডিপির কৃতি খেলোয়াড় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ৩০০ জন ক্রীড়াবিদ ক্রীড়া কার্ডের মাধ্যমে ভাতা পাচ্ছেন। দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা আরও ২০০ জন ক্রীড়াবিদকে এ সুবিধার আওতায় এনে ক্রীড়া কার্ডের সংখ্যা ৫০০-তে উন্নীত করা হবে। সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় গড়ে তোলার কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা গেলে আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে বাংলাদেশ ফুটবল বিশ্বমঞ্চে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় দেশি-বিদেশি বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপির ২৩ জন সদস্যকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। পরে প্রতিমন্ত্রী একই একাডেমির কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ৯ম জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর