May 3, 2026, 10:54 pm

কোটি টাকার অনুদান পেয়েছে হকি ফেডারেশন

Reporter Name
  • আপডেট Sunday, May 3, 2026
  • 3 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জাপানের মাটিতে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে অংশগ্রহণের জন্য ১ কোটি টাকার বড় স্পন্সরশিপ পেয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। এপিলিয়ন গ্রুপের এই অনুদানে সফরের আর্থিক দুশ্চিন্তা কাটিয়ে এখন জাপানের টিকিট হাতে পাওয়া নিশ্চিত লাল-সবুজের প্রতিনিধিদের। ২৯ মে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিতে ২৬ মে ঢাকা ছাড়বে ছেলে ও মেয়েদের দল।
সফরের জন্য প্রয়োজনীয় আড়াই কোটি টাকার বাজেটের একটি বড় অংশ মেটাচ্ছে এই স্পন্সরশিপ। ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.) এই প্রাপ্তিকে বড় স্বস্তি হিসেবে দেখছেন। আজ ফেডারেশন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বলেন, ‘জাপানের মতো একটি ব্যয়বহুল দেশে দল পাঠানোর জন্য এই ১ কোটি টাকা আমাদের বাজেটের প্রায় ৪৫ শতাংশ পূরণ করবে। এটি আমাদের জন্য বড় একটি স্বস্তি। বাকি তহবিলের জন্য আমরা সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছি।’
মাঠের লড়াইয়ে গতবারের সাফল্য ধরে রাখতে এবারও আগের কোচিং প্যানেলের ওপরই আস্থা রেখেছে ফেডারেশন। ছেলেদের কোচ হিসেবে থাকছেন মওদুদুর রহমান শুভ এবং মেয়েদের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জাহিদ হোসেন রাজু। তাঁদের ওপর ভরসা রাখার কারণ হিসেবে সাধারণ সম্পাদক বলেন, ‘গত বছর এই কোচদের অধীনেই দল দারুণ ফলাফল করেছিল। প্রতিপক্ষের শক্তি এবং আমাদের দুর্বলতা সম্পর্কে তারা বেশ ভালো ধারণা রাখেন, যা এই টুর্নামেন্টে বাড়তি সুবিধা দেবে।’
টুর্নামেন্ট সামনে রেখে বিকেএসপিতে শুরু হয়েছে নিবিড় অনুশীলন। গত ১ মে ছেলেদের ক্যাম্প শুরু হওয়ার পর ৫ মে থেকে শুরু হচ্ছে মেয়েদের প্রস্তুতি। ছেলেরা এবার গ্রুপ ‘বি’তে মোকাবিলা করবে পাকিস্তান, মালয়েশিয়া ও চীনকে। গত বছর টুর্নামেন্টের অভিষেকেই ব্রোঞ্জ জেতা বাংলাদেশের মেয়েদের লড়তে হবে শক্তিশালী জাপান ও চীন ও চায়নিজ তাইপের বিপক্ষে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর