June 26, 2026, 11:19 pm

কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম

Reporter Name
  • আপডেট Friday, June 26, 2026
  • 5 জন দেখেছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:: সরকার প্রাথমিকভাবে কওমি মাদ্রাসা থেকে প্রায় ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেন, কওমি শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। মাদ্রাসার প্রচলিত ধর্মীয় শিক্ষার পাশাপাশি কওমি শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞান ও আধুনিক শিক্ষায় দক্ষ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। আজ শুক্রবার দুপুরে পটিয়ার আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলাসরকার প্রাথমিকভাবে কওমি মাদ্রাসা থেকে প্রায় ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেন, কওমি শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। মাদ্রাসার প্রচলিত ধর্মীয় শিক্ষার পাশাপাশি কওমি শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞান ও আধুনিক শিক্ষায় দক্ষ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। পটিয়ার আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসায় দাওয়াহ প্রশিক্ষণ ইনস্টিটিউটের নবনির্মিত একাডেমিক ও রেসিডেন্সিয়াল ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক এনাম এমপি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। কারিগরি শিক্ষায় জোর দেওয়ার মূল কারণ হচ্ছে দেশে দক্ষ জনশক্তি তৈরি করা। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পটিয়ায় একটি উন্নত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি এ সময় আশ্বাস দেন।
মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মোহাম্মদ খোবাইবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মীর গ্রুপের চেয়ারম্যান আবদুস ছালাম, শিল্পপতি সামশুল আলম, সালমা গ্রুপের চেয়ারম্যান শামশুল আলম ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।
এ ছাড়া অনুষ্ঠানে নুরুল আবছার, মোহাম্মদ আলী, বদিউল আলম, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ইমতিয়াজ হোসেন বেলাল, আবু তাহের সওদাগর, শফিকুল আলম চেয়ারম্যান, মঈনুল আলম ছোটন, মাওলানা লুৎফর রহমান, মুফতি এমদাদ উল্লাহ, কারী মো. লোকমান, মুফতি শোয়াইব, বিএনপি নেতা মনজুর আলম এবং উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবনির্মিত একাডেমিক ও আবাসিক ভবন উদ্বোধনের পাশাপাশি কওমি শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষার সম্প্রসারণ এবং ধর্মীয় শিক্ষার সঙ্গে কারিগরি ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর