ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:: সারাদেশ ব্যাপী আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে রবিবার ঈশ্বরগঞ্জ উপজেলা হাসপাতালে ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাকির হোসেন সার্বিক সহযোগিতায় ছিলেন। এছাড়াও হাসপাতালের চিকিৎসক সহ হাসপাতালের হেলথ ইনিসপেক্টর পুলক ব্রহ্মসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।