মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধ :: ঈশ্বরগঞ্জে কবি আব্দুল হাই মাশরেকির১১৭তম জন্মদিন উদযাপনে স্বরণ সভা বুধবার উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়।সভায় পাঞ্জেরী সাংস্কৃতিক সংসদের সভাপতি এডভোকেট আজিজুল হাই সোহাগ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে কবি সোহরাব পাশা। বিশেষ অতিথি ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা, কবি আলম মাহবুব,ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান।
এসময় কবি পুত্র নোমান,পাঞ্জেরী সাহিত্য সংস্কৃতির সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক ফয়সাল আহমদ, সাংবাদিক হাদিস মিয়া, সাংবাদিক আব্দুল কাইয়ুম, সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, কবি আবদুল হাই মাশরেকি ১৯০৯ ইং সালে ঈশ্বরগঞ্জ উপজেলার কাঁকনহাটি গ্রামে জন্মগ্রহণ করেন।শিক্ষা জীবনে কবি আনন্দমোহন কলেজে এইচএস সি ভর্তি হয়। পরবর্তীতে কলকাতা পাড়ি দেন।সেখানে থাকাকালে কিছুদিন এইচএমভি প্রতিষ্ঠানে তিনি চুক্তিভিত্তিক কাজ করেন।পরে ১৯৪৬ সালে কলকাতায় হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হলে তিনি পূর্ব বাংলা চলে আসেন। এখানে এসে শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরে বিভিন্ন সময়,জুট রেগুলেশন,দৈনিক বাংলা পত্রিকার সহ-সম্পাদক সহ কৃষি মন্ত্রণালয়ের ম্যাগাজিন ‘ কৃষি কথার সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেন।কবি১৯৮৮সালের ৪ ডিসেম্বর তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।