June 24, 2026, 12:44 am

অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে

Reporter Name
  • আপডেট Tuesday, June 23, 2026
  • 10 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) স্থানান্তর করা হয়েছে। বর্তমানে মহিষটিকে কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় গত রবিবার মহিষটি আনুষ্ঠানিকভাবে বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়। এর পরপরই গবেষণা ও স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য একটি ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব। বিএলআরআই সূত্রে জানা গেছে, মহিষটিকে ১৪ থেকে ২১ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হবে। এ সময়ে তার স্বাস্থ্য পরীক্ষা, রোগমুক্ত অবস্থা নিশ্চিতকরণ এবং শারীরিক সক্ষমতা মূল্যায়ন করা হবে। পরবর্তীতে গবেষণার কাজে ব্যবহারের সম্ভাবনা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
গবেষণা সংশ্লিষ্টরা জানান, মহিষটি দীর্ঘদিন ধরে চিড়িয়াখানায় থাকায় এর স্বাস্থ্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোয়ারেন্টাইন শেষে প্রজনন ও গবেষণার উপযোগিতা রয়েছে কি না, তা যাচাই করা হবে। মহিষটি প্রথমে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করা হয়। পরে এর স্বতন্ত্র শারীরিক বৈশিষ্ট্য, বিশেষ করে অ্যালবিনো রঙ ও চুলের গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। তখন থেকেই এটি ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিতি পায়। পরবর্তীতে কোরবানির ঈদকে কেন্দ্র করে মহিষটি একাধিকবার মালিকানা পরিবর্তনের মধ্য দিয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে সেটি প্রথমে কেরানীগঞ্জ থানা হয়ে জাতীয় চিড়িয়াখানায় আনা হয়। সেখান থেকেই সর্বশেষ গবেষণার উদ্দেশ্যে বিএলআরআইয়ে স্থানান্তর করা হলো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর