July 28, 2026, 12:17 am

হাজারো নেতা কর্মী নিয়ে সেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে যোগদান

Reporter Name
  • আপডেট Saturday, February 8, 2025
  • 73 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মহানগরের প্রতিটি থানা থেকে খন্ড খন্ড মিছিলে মুখরিত ছিলো গাজীপুরের রাজবাড়ী মাঠ। বিভিন্ন প্লেকার্ড পেস্টুনে ছেয়ে গিয়েছিলো পুরো মাঠ জুড়ে। স্টেজে বসা ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের বিভিন্ন পদধারী নেতারা। আর এই কর্মী সম্মেলন সফল ও সার্থক করতে হাজারো নেতা কর্মী নিয়ে গাজীপুরের রাজবাড়ী মাঠের হাজির হতে দেখা যায় টঙ্গী পশ্চিম থানার সেচ্ছাসেবক দলের প্রভাবশালী আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক। পুরো মাঠ জুড়ে স্লোগানে মুখরিত বক্কর বক্কর ভাই। মহানগরের প্রতিটি থানা থেকে পদ প্রত্যাশী নেতারা মিছিল নিয়ে সম্মেলনে যোগদান করেন। কিন্তু আবু বক্কর সিদ্দিকের মিছিলে ছিলো হাজারো নেতা কর্মী।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক তার বক্তব্যে বলেন, ২০১০ সালের পর থেকে বিএনপি সকল আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম। অনেক জেল খেটেছি, জুলুম, নির্যাতন সজ্জ করেছি। নিজের জীবনের মূল্যবান দলের জন্য ত্যাগ স্বীকার করেছি। আমি আমার থানার আহ্বায়ক কমিটির সকলকে সাথে নিয়ে প্রতিটি ওয়ার্ডে গিয়ে গিয়ে কর্মী বানিয়েছি।কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় টঙ্গী পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের নেতাকর্মী সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে দলীয় সকল কর্মসূচি কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্য কাজ করে যাচ্ছি। এলাকায় চুরি, ছিনতাই ও মাদক মুক্ত সমাজ গঠনে দলের নেতা কর্মী ও সমাজের লোকজনদের নিয়েই সমাজিক ও মানবিক কাজ করছি। কেন্দ্রীয় কমিটির নির্দেশে ভবিষ্যতেও দলের প্রয়োজনে যেকোনো আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো। ইনশাআল্লাহ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর