July 27, 2026, 5:13 pm

সেনাপ্রধানের কক্সবাজার এরিয়া পরিদর্শন

Reporter Name
  • আপডেট Monday, August 21, 2023
  • 120 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া পরিদর্শন করেছেন।আজ সোমবার তিনি কক্সবাজার এরিয়া পরিদর্শন করেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এসময় সেনাপ্রধান রামু সেনানিবাসের ইউনিটগুলোতে চলমান বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান রামু সেনানিবাসে কর্মরত সেনাসদস্যদের উদ্দেশ্যে দরবার নেন। দরবারে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কঠোর প্রশিক্ষণের মাধ্যমে সদা প্রস্তুত থাকতে এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগকালে দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।

এসময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া ছাড়াও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর