July 13, 2026, 12:17 am

টঙ্গীতে ৮ জন ছিনতাইকারী আটক

Reporter Name
  • আপডেট Monday, August 28, 2023
  • 235 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের টঙ্গীতে ৮ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ সকালে র‌্যা-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১, উত্তরার একটি দল রোববার রাত সাড়ে ৯ টার দিকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার টঙ্গী বাজার আশরাফ গেট এলাকায় ফরিদ খান প্লাজার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, ছিনতাইকারী চক্রের দলনেতা মো. মনির হোসেন (৩২), মো. ইসরাফিল মল্লিক (৩৩), মো. আল আমিন (২৮), মো. রনি (২৪), মো. সাখাওয়াত (৪৩), মো. রতন শেখ (৩০), মো. মোর্শেদ (২৫), ও মো. সাইফুল ইসলাম (২২)। এ সময় তাদের কাছ থেকে ৬ টি চাকু, ২ টি খুর, ১টি মোবাইল ফোন এবং ১ টি সীমকার্ড জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের টঙ্গি পূর্ব থানায় সোপর্দ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর