July 27, 2026, 10:05 pm

টঙ্গীতে পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ॥ আহত ২

Reporter Name
  • আপডেট Thursday, July 9, 2026
  • 43 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গীর পাগার এলাকায় বুধবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে| এতে ৩ জন গুরুতর আহত হয়| আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়| চিকিৎসাধীন অবস্থায় মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) মারা যায়| নিহত মঞ্জুরুল ইসলাম হাসিব পাগার এলাকার তফিকুল ইসলামের ছেলে ও গ্রীন ইউনিভার্সিটির ছাত্র|
বুধবার রাতে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে| এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে| আহতরা হচ্ছেন, স্থানীয় মোস্তফা মিয়ার ছেলে আকাশ (২৫), মাসুদ রানার ছেলে ইমরান হাসান অনিক (২৪)| এ ঘটনায় প্রধান অভিযুক্ত পাগার এলাকার আয়াত আলীর ছেলে জোবায়ের হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ|
পুলিশ জানায়, বুধবার রাতে টঙ্গীর পাগার এলাকায় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়| এতে ৩ জন আহত হয়| আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়| অবস্থার অবনতি হলে ধানমন্ডি গ্রীন লাইফ হাসপাতালে গতকাল বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় হাসিবের মৃত্যু হয়|
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র নিহতের ঘটনায় মামলা হয়েছে| এ ঘটনায় মূল অভিযুক্ত জোবায়ের হোসেনকে গ্রেফতার করা হয়েছে|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর