July 28, 2026, 7:29 am

গাজীপুর-২: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তরিকত ফেডারেশনের প্রার্থী আবু দাউদ

Reporter Name
  • আপডেট Friday, January 5, 2024
  • 110 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর-২ আসনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের (ফুলের মালা প্রতীক) প্রার্থী ডা. সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি সরে দাঁড়ালেও তার প্রতীক ফুলের মালা ব্যালটে থাকবে বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল ফতে মোহাম্মদ সফিকুল ইসলাম। আজ শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে টঙ্গীর পাগাড় এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
মছনবী হায়দার বলেন, সংবিধান রক্ষার এই নির্বাচনে আমিসহ বিভিন্ন আসনে বাংলাদেশ তরিকত ফেডারেশন অন্যান্য প্রার্থীদের মতোই দলীয় ‘ফুলের মালা’ প্রতীক নিয়ে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে এসেছি। গত বৃহস্পতিবার দলীয় চেয়ারম্যান সৈয়দ নজিবুল বাশার মাইজভাণ্ডারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে সরে দাঁড়িয়েছেন। তার সঙ্গে একাত্মতা রেখে আমিও নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, গাজীপুর -২ আসনের বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার বিষয়টি আমাদের জানিয়েছেন। তবে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়ে গেছে। এজন্য নির্বাচনি বিধিমালায় তিনি প্রার্থী হিসেবেই গণ্য হবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর