July 28, 2026, 5:17 am

কালিয়াকৈরে যুবলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Monday, October 9, 2023
  • 136 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক এলাকায় আজ সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর জেলা যুবলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শান্তি ও উন্নয়ন সমাবেশ বক্তব্য রাখেন গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ।
এ সময় আরো বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, কালিয়াকৈর পৌর যুবলীগের সভাপতি আতাউর রহমান জয়, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, মৌচাক ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, পৌর যুবলীগের সহ-সভাপতি ইব্রাহিম খলিল বাবু প্রমুখ। শান্তি ও উন্নয়ন সমাবেশ বক্তারা কালিয়াকৈর উপজেলার সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর