স্টাফ রিপোর্টার, গাজীপুর :: টঙ্গীর আমতলি,কেরাণীরটেক এলাকার মাদক ও ছিনতাইকারীর গডফাদার আব্দুল খালেক।তিনি গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন ৪৬নং ওয়ার্ড যুবদলের বর্তমান সভাপতি।তার পিতার নাম মৃত ইসমাঈল হোসেন। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকসহ মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি টঙ্গী জংশনে রেলে ছিনতাইয়ের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে টঙ্গী থানা পুলিশ।এই ঘটনায় খালেকের ভাগিনা রনিও আটক হয়। রনি খালেকের আশ্রয়ে থেকে এলাকায় বেপোরোয়াভাবে চলাফেরা করে। রনির মা ও খালেকের বোন বেবী আক্তার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।খালেক এলাকায় প্রভাবশালী হওয়ায় এলাকাবাসী প্রতিবাদ করার সাহস পায় না।খালেকের রয়েছে বিশাল ক্যাডার বাহিনী। খালেকের বড় ভাই দুলাল ও স্ত্রীর বড় ভাই ড্রাগন মনির আহসান উল্লাহ মাষ্টার হত্যা মামলার আসামী। কিছুদিন পূর্বে দুলাল মারা যান। সম্প্রতি ড্রাগন মনির জামিনে ছাড়া পেয়ে খালেকের সাথে মিশে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে।এ বিষয়ে অভিযুক্ত খালেকের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, রনি আমার ভাগিনা,কিন্তু আমি তাকে প্রশ্রয় দেই না। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন,সুস্পষ্ট অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।