July 4, 2026, 9:56 pm

চট্টগ্রামে বিদেশি মদসহ কারবারি গ্রেফতার

Reporter Name
  • আপডেট Friday, August 11, 2023
  • 119 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :: চট্টগ্রামে ৩৪ বোতল বিদেশি মদ ও ৪৭টি ভারতীয় শাড়িসহ টিপু দাশ ওরফে নিপুন (৪৫) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে কোতোয়ালি থানার নন্দনকানন বৌদ্ধ মন্দির সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার টিপু দাশ চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা গ্রামের মৃত সুখেন্দু দাশের ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নন্দনকানন এলাকা থেকে বিদেশি মদ ও ভারতীয় শাড়িসহ চোরাকারবারি টিপু দাশকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও চোরাচালান আইনে মামলা হয়েছে। মূলত শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি মদ ও শাড়ি অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় বেশি দামে বিক্রয় করে আসছিল টিপু দাশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর