October 13, 2026, 1:40 pm

আগামী ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে সৌরভ ফারসীর ‘স্নেহের বন্ধন’

Reporter Name
  • আপডেট Tuesday, October 13, 2026
  • 26 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক:: বন্যা পরিস্থিতির কারণে পিছিয়ে যাওয়া বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘স্নেহের বন্ধন’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার (১৬ অক্টোবর)। চলচ্চিত্রটির নির্মাতা কামরুজ্জামান জানান, দেশের মানুষের দুর্ভোগের সময়ে উৎসবমুখর পরিবেশে সিনেমা মুক্তি দেওয়া সমীচীন হবে না বলেই মুক্তির তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে দর্শকদের জন্য ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।
রোমান্টিক ও পারিবারিক আবহে নির্মিত ‘স্নেহের বন্ধন’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন সৌরভ ফারসী ও আঁখি চৌধুরী। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী সৌরভ। তার বিশ্বাস, গল্প, নির্মাণ ও অভিনয়ের সমন্বয়ে ছবিটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। নিজের অভিনয়জীবনের শুরু প্রসঙ্গে সৌরভ ফারসী বলেন, ‘আমার অভিনয়জীবনের যাত্রা শুরু হয় ২০১৬ সালে ‘তিন গোয়েন্দা’ ধারাবাহিক নাটকের মাধ্যমে। এরপর আরটিভির একটি ধারাবাহিক নাটকে অভিনয়ের সুযোগ পাই। শুরুর দিকে নানা তিক্ত অভিজ্ঞতার কারণে অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলাম। কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসাই আমাকে বারবার ক্যামেরার সামনে ফিরিয়ে এনেছে।’
টেলিভিশন নাটকের পাশাপাশি বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতেও নিয়মিত কাজ করেছেন সৌরভ। তিনি জানান, ইতোমধ্যে দুই শতাধিক মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন এবং দেশের অধিকাংশ জনপ্রিয় কণ্ঠশিল্পীর গানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। বড় পর্দায় তার অভিষেক ঘটে ২০২২ সালের ২৬ আগস্ট মুক্তিপ্রাপ্ত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘আশীর্বাদ’-এর মাধ্যমে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সেই সিনেমায় তার সহশিল্পী ছিলেন লাবণ্য লিসা।
এরপর তিনি অভিনয় করেন এইচ. আর. হাবিব পরিচালিত ‘জলকিরণ’, নির্মাণাধীন ‘আমার সাধের ময়না’, এইচ. এম. শাহাবুদ্দিন পরিচালিত ‘সর্বনাশা পদ্মা’ এবং ইভান মল্লিক পরিচালিত ‘একফোঁটা অশ্রু’সহ একাধিক চলচ্চিত্রে। বর্তমানে সৌরভ ফারসীর হাতে রয়েছে প্রায় ডজনখানেক চলচ্চিত্রের কাজ। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনিবলেন, ‘এখন আমার পুরো মনোযোগ শুধুমাত্র চলচ্চিত্রকে ঘিরে। তবে ভালো ও মানসম্মত কোনো বিজ্ঞাপনের প্রস্তাব এলে অবশ্যই কাজ করব। আপাতত আমার অভিনয়জীবনের সব স্বপ্ন ও পরিকল্পনা সিনেমাকেই কেন্দ্র করে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর