October 12, 2026, 6:35 pm

ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খানের দাফন আগামী বৃহস্পতিবার

Reporter Name
  • আপডেট Monday, October 12, 2026
  • 28 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক:: আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে বড় ছেলে দেশে ফেরার পরই জানাজা ও দাফনের আয়োজন করা হবে ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খানের। এর আগ পর্যন্ত অভিনেত্রীর মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ও অভিনেতা সনি রহমান। তিনি জানান, নাসিমা খানের বড় ছেলে দেশে ফিরলে বৃহস্পতিবার জানাজা ও দাফন সম্পন্ন হবে।
নাসিমা খানের বড় ছেলে শাবাব নাসিম রহমান যুক্তরাষ্ট্রে থাকেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি দেশে ফেরার উদ্দেশে রওনা হয়েছেন। অন্যদিকে, তার ছোট ছেলে নাবিল নাছির রহমান কুশল কয়েক বছর ধরে নিখোঁজ। জীবদ্দশায় দুই ছেলের কারও সঙ্গে শেষবারের মতো দেখা হয়নি এই অভিনেত্রীর।
গতকাল রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসিমা খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকের অভিনেত্রীদের মধ্যে নাসিমা খান ছিলেন অন্যতম। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর