September 26, 2026, 1:19 am

ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম নয়, জনসচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ : সংসদ সদস্য সাঈদ আল নোমান

Reporter Name
  • আপডেট Friday, September 25, 2026
  • 24 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম নয়, জনসচেতনতা ও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর দক্ষিণ কাট্টলী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার উদ্যোগে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচি এবং পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এ তিনি এসব কথা বলেন।
সাঈদ আল নোমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাসাবাড়ি, ছাদ, বারান্দা ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে নিয়মিত মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কর্মসূচি জোরদার করা প্রয়োজন। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।
এমপি সাঈদ আল নোমান বলেন, নিজের ঘর ও আশপাশ পরিষ্কার রাখার অভ্যাসই হতে পারে ডেঙ্গুর বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ। সবাইকে সচেতন হয়ে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। সম্মিলিতভাবে কাজ করলে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ে তোলা যাবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, সফিকুর রহমান স্বপন, নগর বিএনপির সদস্য আবুল হাসেম, মোশাররফ হোসেন ডিপ্টি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর