September 16, 2026, 2:35 am

মালয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের আশায় বাংলাদেশ

Reporter Name
  • আপডেট Saturday, September 12, 2026
  • 26 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: বিশ্বকাপের দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি বাংলাদেশের জন্য। অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকিতে মালয়েশিয়াকে ২–১ গোলে হারিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। চীনের মকিতে গতকাল পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে এই জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
গোলশূন্য প্রথমার্ধের পর তৃতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা সাফা রিমন। চতুর্থ কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন কনা। তাঁর ফিল্ড গোলে বাংলাদেশ এগিয়ে যায় ২–০ ব্যবধানে। ম্যাচের শেষ দিকে একটি গোল শোধ করে মালয়েশিয়া। তবে এরপর আর বাংলাদেশের রক্ষণে চিড় ধরাতে পারেনি তারা। ২–১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
পঞ্চম হওয়ায় এখন অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। এশিয়া কাপ থেকে চারটি দল সরাসরি বিশ্বকাপে সুযোগ পাবে। তবে ভারত বিশ্বকাপের আয়োজক হলে পঞ্চম দল হিসেবেও বাংলাদেশের সুযোগ তৈরি হতে পারে। বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।
বাংলাদেশের কোচ জাহিদ হোসেন রাজু জানিয়েছেন, এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তা ও অন্য দলের প্রতিনিধিদের কাছ থেকেও তাঁরা এমন সম্ভাবনার কথা শুনেছেন। কয়েক দিনের মধ্যে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।
এই টুর্নামেন্টে শুরু থেকেই ভালো করেছে বাংলাদেশ। চ্যালেঞ্জার গ্রুপে তিন ম্যাচের সব কটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। পরে এলিট গ্রুপের জাপানের বিপক্ষেও প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশ। জাপানের কাছে হারের পর মালয়েশিয়ার বিপক্ষে জিতে পঞ্চম স্থান দিয়ে আসর শেষ করল তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর