October 17, 2026, 6:35 am

ঈশ্বরগঞ্জে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলামের বিদায় সংবর্ধনা

Reporter Name
  • আপডেট Tuesday, September 1, 2026
  • 129 জন দেখেছে

মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের অবসর গ্রহণ উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ঈশ্বরগঞ্জ ডি.এস. কামিল মাদ্রাসায় উপজেলার দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঈশ্বরগঞ্জ ডি.এস. কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শহিদুল্লাহর সভাপতিত্বে ও হাটুলিয়া দাখিল মাদ্রাসার সুপার মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মো. আসাদুজ্জামান, ধনিয়াকান্দি হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আতিকুর রহমান ছিদ্দিকী, পীতাম্বরপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এস. এম. শুয়াইব, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান, শ্রীনগর দাখিল মাদ্রাসার সুপার আবুল খায়ের মো. বরকতুল্লাহ এবং দক্ষিণ সাটিহারী দাখিল মাদ্রাসার সুপার মো. আমিনুল হকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-কর্মকর্তারা।
বক্তারা বিদায়ী কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের সুদীর্ঘ কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বলেন, দায়িত্ব পালনকালে তিনি ঈশ্বরগঞ্জের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষক-কর্মচারীদের সাথে প্রশাসনিক সমন্বয় সাধনে অত্যন্ত আন্তরিকতার পরিচয় দিয়েছেন।
বিদায়ী বক্তব্যে মো. আশরাফুল ইসলাম তাঁর কর্মজীবনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি উপজেলার শিক্ষার মান ধারাবাহিক রাখতে সবাইকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে আয়োজকদের তরফ থেকে বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়। পরিশেষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখময় অবসর জীবন কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর