নিজস্ব প্রতিবেদক :: গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের নাম জড়িয়ে মোটরসাইকেল শোডাউন নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। তবে এ ঘটনার সাথে নাজমুল হোসেন মন্ডের কোনো সম্পৃক্ততা নেই বলে স্থানীয়রা জানান। রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার নাম জড়ানো হয়েছে বলে দাবী করা হয়। ওই ঘটনার সময় নাজমুল হোসেন মন্ডল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে নাজমুল হোসেন মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। গণমাধ্যম কর্মীরা কোনো অভিযোগ বা তথ্য প্রকাশের আগে তা সঠিকভাবে যাচাই করা প্রয়োজন। তিনি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং প্রকৃত ঘটনা উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা কামনা করেন। এইসব অপপ্রচারে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। এছাড়াও প্রকৃত ঘটনা গণমাধ্যম কর্মীরা যেন তুলে ধরেন এজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।