মুহম্মদ আবুল বাশার:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট প্রকৌশলী আলহাজ্ব লুৎফুল্লাহেল মাজেদ এমপির সাথে জাতীয় সংসদ ভবনে উপজেলার স্বেচ্চাসেবক দলের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন। মঙ্গলবার সংসদ ভবনে আলহাজ্ব প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ এমপির সাথে দেখা করেন উপজেলা স্বেচ্চাসেবক দলের (ভারপ্রাপ্ত) আহবায়ক রফিকুল ইসলাম রফিক ও সদস্য সচিব কামাল হোসেন।এসময় ঈশ্বরগঞ্জ উপজেলায় কিভাবে উন্নয়ন করা যায় এবং জাতীয়তাবাদী স্বেচ্চাসেবক দলের তৃণমুলের নেতৃবৃন্দকে আরও শক্তিশালী করা যায় সেসব ব্যাপারে মতবিনিময় হয়।মাজেদ এমপি বলেন এলাকার উন্নয়নে কাজ করছি।সবার সহযোগিতা চাই।