June 29, 2026, 11:18 pm

নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Monday, June 29, 2026
  • 5 জন দেখেছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি :: নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাঙ্গণে এই ফল মেলার আয়োজন করা হয়।  এসময় দেশীয় ৪০ জাতের ফল ও ফলদ বৃক্ষ প্রদর্শন করা হয়। সেই সাথে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন বিভিন্ন জাতের শাক-সবজি, বীজ, রাসায়নিক, গাছের চারা ইত্যাদি বিতরণ করা হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক আহসান শহীদ সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন ও সদর কৃষি অফিসার মাহমুদা হাসনাতসহ আরও অনেকে। জেলা প্রশাসক বলেন, দেশীয় ফলের সঙ্গে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও এই মেলা আয়োজন করা হয়েছে। যাতে দেশীয় ৪০ ধরনের ফলের প্রদর্শনী করা হয়েছে। পাশাপাশি ফলদ বিভিন্ন গাছও রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর