বিনোদন প্রতিবেদক:: আব্দুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল প্রাক্তনীর উদ্যোগে আগামী ২৬ জুন শুক্রবার, বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটক ‘শ্রুতি সম্ভার’। অনুষ্ঠানে আব্দুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বরচিত কবিতা, গল্প, উপন্যাস, একক অভিনয়, শ্রুতি নাটক অনুষ্ঠিত হবে। দর্শনার্থীরা অনুষ্ঠানটি বিনামূল্যে উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠান সূচি:
আগামী শুক্রবার বিকেল সাড়ে ৫টায় চা-গল্প-আড্ডা। সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগত বক্তব্য রাখবেন শেকানুল ইসলাম শাহী, আহ্বায়ক আব্দুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল প্রাক্তনী।
অনুষ্ঠান সঞ্চালনা করবেন মোঃ আক্তারুজ্জামান, সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল প্রাক্তনী।
গল্প: বীজমন্ত্র, রচনা: আবু সাঈদ তুলু, পাঠ: ভাস্বর বন্দোপাধ্যায়
একক অভিনয়: তানজুম আরা পল্লী, চরিত্র: রাণী, নাটক-পোহালে শর্বরী, রচনা- সুরেন্দ্র বর্মা, অনুবাদ-অংশুমান ভৌমিক, নিদর্দেশনা-রামেন্দু মজুমদার, সংযুক্ত নির্দেশনা-ত্রপা মজুমদার, প্রযোজনা-থিয়েটার।
কবিতা: কৃষ্ণচূড়া ও নীল জোছনা, কবি-মাহমুদুল হাসান শাওন, আবৃত্তি-খায়রুল আহসান সোহাগ।
একক অভিনয়: জয়িতা মহলানবীশ, চরিত্র: আলেয়া, নাটক-নারীগণ, রচনা-সৈয়দ শামসুল হক, নির্দেশনা-আতাউর রহমান, প্রযোজনা-পালাকার।
কবিতা: মনের সাথে মন, কবি ও আবৃত্তিকার: রূপশ্রী চক্রবর্তী ।
কবিতা: হৃদয় পুড়ুক, কবি: কাজী মাহমুদুল হক সেনা, আবৃত্তিকার: তামান্না তিথি।
একক অভিনয়: সাইফ সুমন, চরিত্র: রঞ্জু, নাটক-মূল্য অমূল্য, রচনা ও নির্দেশনা-মোহাম্মদ বারী, প্রযোজনা-অনুস্বর।
গল্প: ঝাপসা চোখ, রচনা: সুরাইয়া মঈন ফ্লোরা, পাঠ: মেহেলী রোজ।
একক অভিনয়: স্নিগ্ধা আক্তার, চরিত্র: সফিরন, নাটক-নাগর আলীর কিচ্ছা, রচনা ও নির্দেশনা- ম.হাসান, প্রযোজনা- দৃষ্টিপাত নাট্যসংসদ।
কবিতা: ফ্লোরি কালচার, কবি ও আবৃত্তিকার: ইভা জান্নাত।
উপন্যাস: স্টুপিড কতিপয়, রচনা ও পাঠ: প্রশান্ত হালদার।
একক অভিনয়: এরশাদ হাসান, চরিত্র: নাটক-ভাসানে উজান, মূল: দন্তয়ভস্কি, রচনা-অপূর্ব কুন্ডু, নির্দেশনা-শুভাশীষ দত্ত তন্ময়, প্রযোজনা-বিবেকানন্দ থিয়েটার।
গল্প: গুজবের জন্ম, রচনা- সুনির্মল বসু, উপস্থাপনা: তামান্না তিথি।
একক অভিনয়: শুভাশীষ দত্ত তন্ময়, চরিত্র: নাটক-কোথায় জলে মরাল চলে, মূল: মোহন রাকেশ, অনুবাদ-অংশুমান ভৌমিক, নির্দেশনা-আইরিন পারভীন লোপা, প্রযোজনা- নাট্যম রেপার্টরী।
কবিতা: ১৩ মার্চ ২০১৯, কবি: মোঃ ফখরুজ্জামান চৌধুরী, আবৃত্তিকার: ভাস্বর বন্দোপাধ্যায়।
কবিতা: চাই আগুন ঝরানো বিপ্লব, কবি: শেকানুল ইসলাম শাহী, আবৃত্তিকার: ভাস্বর বন্দোপাধ্যায়।
শ্রুতি নাটক: বউ বিভ্রাট, রচনা: শেকানুল ইসলাম শাহী, নির্দেশনা: তামান্না তিথি, অভিনয়: সুলতানা জাহান বীথি, শেকানুল ইসলাম শাহী, কাজী মাহমুদুল হক সেনা, রাফি আহমেদ মৃধা, মোঃ ফখরুজ্জামান চৌধুরী, মেহেলী রোজ।
সমাপনী: আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচিতি ও পরবর্তী কর্মসূচি ঘোষণা।
আলোক ও সাজসজ্জা: পলাশ হেনড্রী সেন, রূপসজ্জা : শুভাশীষ দত্ত তন্ময়, আবহসঙ্গীত: সাজেদুল ইসলাম সজিব, ব্রজেন দাস।
সমন্বয়: গুলশান আরা মুন্নি, আপ্যায়ন: ফখরুজ্জামান চৌধুরী, মেহেলী রোজ, সুব্রত মন্ডল। প্রচার ও প্রকাশনা: কাজী মাহমুদুল হক সেনা , মঞ্চ ও সার্বিক ব্যবস্থাপনা: সাইফ জোয়ার্দার, সহযোগী : তামান্না তিথি, বানী সমাদ্দার,রূপশ্রী চক্রবর্তী, সঙ্গীতা পিয়া, শেকানুল ইসলাম শাহী ও প্রাক্তনীর সদস্যগণ।