শামীমা খানম :: গরিব, দুঃখী ,মেহনতী মানুষের বন্ধু ,যুব সমাজের অহংকার ৫৫ নং ওয়ার্ড জনতার প্রার্থী ২৫ শে মে শুভ দিন মোঃ হাজি হাসান উদ্দিন কে ভোট দিন, ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের, এমনটাই প্রত্যাশা এখানকার প্রান্তিক জনগোষ্ঠীর। হাজী মোঃ হাসান উদ্দিন জানান, শহীদ আহসানুল্লাহ মাস্টারের আদর্শ বুকে ধারণ করে স্মার্ট ওয়ার্ড গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তিনি আরো বলেন ,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশের অন্যান্য জেলা উপজেলার মতো তিনি মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ জাহিদ আহসান রাসেল এমপি মহোদয়ের একজন কর্মী হয়ে উন্নয়নের সহযোগিতা করে যাবেন। তার ওই ধারাবাহিকতায় ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আজ তিনি। ৫৫ নং ওয়ার্ডের ৪৫০০০ ঘনবসতি নিয়ে সমাজের সকল মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ মুক্ত, করতে সর্বদা তিনি ঐক্যবদ্ধ সকলের সাথে। এলাকাবাসীর সকলের মতামত গাজীপুর সিটি কর্পোরেশনে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনার শীর্ষে রয়েছে হাজী মহম্মদ হাসান উদ্দিন। তাইতো পরিবর্তনের অঙ্গীকার নিয়ে একটি আধুনিক ও স্মার্টওয়ার্ড গড়ার প্রত্যয়ে সকলের কাছে দোয়া সমর্থন ও ভোর প্রত্যাশী গাজীপুর সিটি কর্পোরেশন ৫৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোহাম্মদ হাসান উদ্দিন।