সাথী আক্তার, টঙ্গী : গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ডবাসীর উদ্যোগে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সোলেমান হায়দার, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।