May 18, 2026, 4:06 pm

টঙ্গীর ৪৪নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড উপহার দিতে চান কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব শেখ মোহাম্মদ রোমান হোসেন

Reporter Name
  • আপডেট Wednesday, April 19, 2023
  • 338 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ৪৪ নম্বর ওয়ার্ডটিকে বাস্তবমুখী ও সর্বাধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব শেখ মোহাম্মদ রোমান হোসেন। তিনি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর হিসেবে জয় লাভ করলে ওয়ার্ডবাসীকে সর্বোচ্চ সেবা দিতে প্রস্ত্রত রয়েছেন। ওয়ার্ডের প্রতিটি নাগরিকের কথা মাথায় রেখে গ্যাস সঙ্কট সমাধান, শিশুদের জন্য খেলার মাঠ, রাস্তার পাশে খোলা ড্রেনের মশা-মাছিসহ বিভিন্ন কীটপতঙ্গ নিধন, সড়কের তীব্র যানজট নিরসন, পরিকল্পিত স্যূয়ারেজ ব্যবস্থা, অপ্রশস্ত রাস্তা প্রশস্তকরণ, বৃক্ষরোপণ করে গ্রিন জোনের মাধ্যমে বাস্তবমুখী সর্বাধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়তে অঙ্গীকার করেছেন তিনি। বর্ষায় দ্রুত বৃষ্টির পানি অপসারণের জন্য নর্দমাসহ পরিকল্পিত ও প্রশস্ত রাস্তা নির্মাণের পরিকল্পনা, স্থায়ী বাজার, কমিউনিটি সেন্টার, খেলার মাঠ, ব্যায়ামাগার, পাঠাগার স্থাপনের প্রতিশ্রতিও ব্যক্ত করেছেন তিনি। এ ছাড়া ৪৪নং ওয়ার্ডে মাদক নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা করেছেন তিনি। তিনি আর বক্তব্যে আরও আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী ২৫মে সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করবেন। কারণ ভোটাররা আজ পরিবর্তন চায়। এলাকার ভোটাদের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। তারা আমাকে স্বত:স্ফুর্তভাবে ভোট দিবেন। ইনশাআল্লাহ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর