নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রাজকীয় আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে সস্ত্রীক সৌদি আরব গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার (২৩ জুন) সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সেনা প্রধান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তারা যেন সুস্থ থেকে সুষ্ঠুভাবে হজ্জের কার্যক্রম সম্পাদন করতে পারেন এবং মহান আল্লাহ সুবহানু তায়ালা যেন তাদের হজ্জকে ‘হজ্জে মাবরুর’ হিসেবে কবুল করেন সেজন্য সেনা প্রধান সৌদি আরব যাত্রার আগে সবার কাছে দোয়া চেয়েছেন।হজ পালন শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আগামী ৩ জুলাই দেশে ফিরবেন।