May 13, 2026, 9:47 am

সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত অসহায়দের পাশে বিজিবি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার ::
  • আপডেট Tuesday, May 16, 2023
  • 281 জন দেখেছে

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিন দ্বীপ পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তিনি।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, মঙ্গলবার সকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সেন্টমার্টিন বিওপি পরিদর্শন করেন এবং সেখানে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনের ৮০০ জন অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরে বিজিবি মহাপরিচালক সেন্টমার্টিন বিওপিতে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দুর্যোগ মোকাবিলায় সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য সকল স্তরের বিজিবি সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

এসময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা এবং মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর