May 18, 2026, 12:26 pm

সাভারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পলিথিন জব্দ

Reporter Name
  • আপডেট Monday, June 30, 2025
  • 81 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক ::  রাজধানীর ঢাকার সাভার উপজেলার নামাবাজারে নিষিদ্ধঘোষিত পলিথিন বন্ধে অভিযান পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়েকটি প্রতিষ্ঠান থেকে পলিথিন জব্দসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ সোমবার (৩০ জুন) দুপুরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
এ সময় পলিথিন মজুত, বিক্রি ও প্রদর্শন করার দায়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় প্রায় ২৫০০ কেজি নিষিদ্ধঘোষিত পলিথিন। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পরিবেশ অধিদপ্তর। অভিযানে সাভার মডেল থানা-পুলিশ ও র‍্যাব-৪-এর সদস্যরা সহযোগিতা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর