May 15, 2026, 1:39 am

সাভারে পাঁচ গাড়িতে আগুন, নিহত ১

Reporter Name
  • আপডেট Tuesday, April 2, 2024
  • 127 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঢাকার সাভারের হেমায়েতপুরে ওয়েল ট্যাংকার উল্টে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে। এ সময় একজনের মৃত্যু ও সাতজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার (২ এপ্রিল) ভোর ৫টা ৩৮ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোরপুল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সাভিসের ৩টি গাড়ি চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত ওই ব্যক্তির নাম ইকবাল। তার বাড়ি যশোরের চৌগাছায়। তিনি সিমেন্টের ট্রাকের লোড আনলোডের কাজ করতেন।

স্থানীয়রা জানান, ভোর ৫টা ৩৮ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোরপুল এলাকায় ওয়েল ট্যাংকার উল্টে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সাভিসের তিনটি গাড়ি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে একজনের মৃত্যু ও সাতজন দগ্ধ হয়েছেন।
এছাড়াও দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সাভার ফায়ার সাভিসের ডিউটি অফিসার আসাদ জানান, ওই পাঁচ গাড়ির আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর