May 18, 2026, 4:08 pm

সাভারে আ’লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

Reporter Name
  • আপডেট Wednesday, July 19, 2023
  • 103 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাভারে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ বুধবার সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ড থেকে এ কর্মসূচি শুরু হয়। সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়।

ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব। এ সময় বক্তারা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি বিরোধীদের যে কোনো চক্রান্ত মোকাবিলায় মাঠে থাকবেন বলে হুশিয়ারি দেন।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলা আওয়ামী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী। পরে একটি শোভাযাত্রার মধ্য দিয়ে বিজয়যাত্রা ভাস্কর্যের সামনে এসে কর্মসূচি শেষ হয় ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর