May 18, 2026, 12:11 pm

সাফ জয়ীদের সংবর্ধনা ও পুরস্কার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেট Monday, April 6, 2026
  • 42 জন দেখেছে

ক্রীড়া প্রতিবেদক:: ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী দলকে পুরস্কার ও সংবর্ধনা দিলো ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে দক্ষিণ এশিয়ার সেরা দলকে সংবর্ধনার সঙ্গে আর্থিক পুরস্কারের চেক তুলে দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বর্তমানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রত্যেককে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। ২৩ জন ফুটবলার এই আর্থিক পুরস্কারের পাশাপাশি পেয়েছেন ক্রীড়া ভাতা কার্ডও। যদিও এই কার্ডের মাধ্যমে তাৎক্ষণিক মাসিক ভাতা দেওয়া হবে না, তবে ভবিষ্যতে জাতীয় দলে নিয়মিত হলে এবং ক্রীড়া সুবিধা চালু হলে তারা এর আওতায় আসবেন। হাসপাতাল সেবা, ট্রেন টিকিটসহ বিভিন্ন সামাজিক সুবিধা পাওয়ার পথও খুলে দেবে এই কার্ড।
সংবর্ধনা অনুষ্ঠানে সাফজয়ী দলনেতা মিঠু চৌধুরী কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘বাফুফে সভাপতি আমাদের অনেক সুবিধা দিয়েছেন, ফাইভ স্টার হোটেলে রেখেছেন। আমরা স্যারের কাছ থেকে আরও কিছু প্রত্যাশা করি। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের পুরস্কৃত করেছেন। আমরা খুশি হয়েছি। আমাদের সকল খেলোয়াড়ের ইচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার হাতে ট্রফি তুলে দেওয়ার।
অধিনায়কের এই প্রত্যাশার জবাবে প্রতিমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, সাফ অ-২০ চ্যাম্পিয়ন দলকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হবে। গোলরক্ষক মাহিন একটা কথা বলেছেন, ‘পাইপলাইন সমৃদ্ধ করতে হবে।’ এজন্য ফেডারেশনসহ সকলকে কাজ করতে হবে যেন আরও মেধাবী খেলোয়াড় বেরিয়ে আসে। সংবর্ধনার এই আয়োজন শুধু অর্জনের স্বীকৃতি নয়, বরং ভবিষ্যতের জন্য এক দৃঢ় বার্তাও—বাংলাদেশ ফুটবলের পাইপলাইনকে শক্তিশালী করে আরও বড় স্বপ্ন দেখার সময় এখনই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর