May 17, 2026, 12:48 pm

সরকারের প্রেসক্রিপশনে কাজ করেছে ইসি : এবি পার্টি

Reporter Name
  • আপডেট Monday, July 17, 2023
  • 110 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নির্বাচন কমিশন অশ্বডিম্ব প্রসব করেছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, নিবন্ধন প্রক্রিয়ার নামে এক বছরের বেশি সময় ধরে প্রহসনমূলক নাটক করে নির্বাচন কমিশন (ইসি) সরকারের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করেছে। এবি পার্টিকে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এবি পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মজিবুর রহমান অভিযোগ করেন, সব শর্ত পূরণ সত্ত্বেও এবি পার্টিকে নিবন্ধন না দিয়ে ইসি গণতান্ত্রিক মূল্যবোধ, নিয়মনীতি, আইন ও সংবিধান লঙ্ঘন করেছে। ইসি অন্যায় ও প্রহসনকে রাজনৈতিক ও আইনগতভাবে মোকাবেলা করবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর